Header Ads Widget

Responsive Advertisement

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জাকির হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানালেন পাবনা জেলা যুবদল

 


ওয়ান মিনিট ডেস্ক :

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পাওয়ায় পাবনার কৃতি সন্তান প্রফেসর ড. জাকির হোসাইনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।

শনিবার (১২ সেপ্টেম্বর) পাবনায় এক সৌজন্য সাক্ষাতে প্রফেসর ড. জাকির হোসাইনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পাবনা জেলা যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “প্রফেসর ড. জাকির হোসাইনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের পাবনার গর্ব। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি পাবনার মুখ উজ্জ্বল করেছে। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি, তাঁর মেধা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, পাবনার সন্তানরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। প্রফেসর ড. জাকির হোসাইনের এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং পাবনার জন্য আরও গৌরব বয়ে আনবে।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে প্রফেসর ড. জাকির হোসাইন শুভেচ্ছা জানানোর জন্য পাবনা জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক জিহাদি, পাবনা পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম, সদস্য সচিব ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল এবং জেলা যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন,সদস্য কাওছার জামিল, সরকারি শহীদ বুলবুল কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপম, অন্যতম যুবনেতা লিটন হোসাইন, প্রযুক্তি বিশ্ববিদ্যাল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত