আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বর্ণাঢ্য আয়োজনে সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকালে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।


পরে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান, জামায়াতের পৌর আমির হাফেজ আব্দুল গফুর এবং পৌর এনসিপির আহ্বায়ক আবু দাউদ ফকির।

আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নজমুল বারী নাহিদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কেক কেটে সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑