ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনার সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'এপেক্স ক্লাব অব পদ্মা'র ১৪ তম বোর্ড মিটিং এবং ১৬ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকাল ৫ :৩০ টায় পাবনা শহরের আতাইকুলা রোডস্থ লাবনী ভবনের ৪র্থ তলায় এই মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডক্টর মো. মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনার বহুল প্রচারির দৈনিক সিনসা পত্রিকার সহ সম্পাদক এপেক্সিয়ান শফিক আল কামাল। তিনি এপেক্স ক্লাব অব পদ্মার সার্ভিস বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব পদ্মা'র কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি & ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তার, ট্রেজারার এপেক্সিয়ান মীর মো. আবু জাফর, সার্ভিস ডিরেক্টর নুসরাত জাহান স্বর্ণা, ফিলোসিপ & পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান মো. রাজু ইসলাম ওলি, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. বকুল হোসেন, সার্জেন্ট অ্যান্ড আর্মস এপেক্সিয়ান মো. রুদ্র বিশ্বাস, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. জিয়া রহমান।
উক্ত মিটিং-এ ঢাকায় অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান বিষয়ে আলোচনা, সার্ভিসের অংশ হিসেবে ২৫ আগস্ট মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন, আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার পাবনা ক্লাব ও পদ্মা ক্লাব যৌথভাবে পরিবারসহ চলনবিলে নৌবিহারের সিদ্ধান্ত গৃহীত হয়।
0 Comments