আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনার সুজানগরে 'জ্ঞানের আলো পাঠাগারে'র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

 এমএ আলিম রিপন সুজানগর(পাবনা)প্রতিনিধি: 

 পাবনার সুজানগরে  ২০২৫ সালের  প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  দেওয়া হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাব, কাঁচারীপাড়া সুজানগরের  উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। 

জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সভাপতি  মুশফিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আক্তার। বিশেষ অতিথি ছিলেন  পাবনা প্রেসক্লাবের  সাবেক সভাপতি এবং এনটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান।

অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সদস্য  ও একুশে টেলিভিনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দি নিউ নেশন ও আর টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, দৈনিক গণজাগরণ ও বিজনেস মিররের জেলা প্রতিনিধি ড. মনসুর আলম, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সুজানগর ল্যাবরেটরি  হাই স্কুলের  প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মনসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এম এ আলিম রিপন।অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব তুলে ধরে এবং শিক্ষার্থীদেরকে পাঠাগারে নিয়মিত এসে বই পড়ে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়ে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান  তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে  উৎসাহিত  করবে। এ সময়  নৈতিক শিক্ষা,শৃঙ্খলা  ও মানবিক মূল্যবোধে  শিক্ষার্থীদের  গড়ে  তোলার ওপর  গুরুত্বারোপ করেন তারা। আজকের মেধাবী ও কৃতি শিক্ষার্থীবৃন্দ আগামী দিনে যাতে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ববাসীর জন্য কল্যাণ বয়ে আনতে পারে সেই লক্ষ্যে তাদেরকে অনুপ্রাণিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সদস্যরা।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑