Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ার পুন্ডুরিয়ার সরকারি জলা জনগণের জন্য উন্মুক্তকরণ

 


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া এলাকার একটি সরকারি জলাকে ঘিরে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে প্রশাসনের হস্তক্ষেপে জলাটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নির্দেশনা দেন যে, সরকারি জলায় কোনো ব্যক্তি বা পক্ষ মাছের পোনা অবমুক্তকরণ, শিকার কিংবা সাইনবোর্ড টাঙানোসহ কোনো ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারবে না।

এ নির্দেশনার আলোকে বুধবার (১৫ জুলাই) করমজা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সরেজমিনে গিয়ে সরকারি জলায় টাঙানো সাইনবোর্ড অপসারণ করেন। 

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ফলে সরকারি জলার স্বাভাবিক ব্যবহার নিশ্চিত হলো এবং ভবিষ্যৎ বিরোধ এড়ানো সম্ভব হবে।

এ বিষয়ে পাবনার নদী ও পরিবেশবাদী সংগঠন 'রিভারাইন পিপল পাবনা'র সভাপতি বিশিষ্ট নদী গবেষক ড. মনছুর আলম-এর মতামত চাওয়া হলে তিনি বলেন, "সরকারি খাল, জলা ব্যাবহারে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। আমরা মনে করি পুণ্ডুরিয়া জলা বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন শৃঙ্খলার স্বার্থে সঠিক কাজটি করেছেন। সেইসাথে আমরা ইছামতি, কাকেশ্বর, বলেশ্বর, সুতিখালী, আত্রাইসহ সাঁথিয়ার সকল নদ-নদী জনগণের জন্য উন্মুক্ত করলে আমরা আরও খুশী হতাম ।"   

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনার বেড়া উপজেলায় ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ