Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় কবি আল মাহমুদ স্মরণে সাহিত্য আড্ডা

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

সাহিত্যের ছোটকাগজ নির্মাণ-এর আয়োজনে  কবি আল মাহমুদ স্মরণে পাবনায় এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১১ জুলাই ২০২৬ খ্রি.) বিকাল সাড়ে  ৫টায়  পাবনা শহরের এ হামিদ কমপ্লেক্স-এর ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা সঙ্গীতশিল্পী  মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. ছাবেদ আলী। স্বাগত বক্তব্য দেন নির্মাণ-এর সম্পাদক  ড. মোহাম্মদ আব্দুর রউফ ।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, নদী গবেষক ড. মনছুর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার মল্লিক, পাবনা সরকারি মহিলা কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মো. হেলাল উদ্দিন, পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাাষক মোহাম্মদ আলী, কবি চলচ্চিত্র পরিচালক দেওয়ান বাদল,  এডভোকেট ইমরান হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, কবি এটিএম ফজলুল করিম, বাচিকশিল্পী আহমেদ মাসুম,  কবি ও চিন্তক শায়েখ শোয়েব,  সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন কথা, কাব্যশ্রী লেখক চক্র' অর্থ সম্পাদক কবি মরিয়ম বেলারুশী, সহ-সাংগঠনিক সম্পাদক, কুতুব উদ্দিন জালাল, পাঠচক্র সম্পাদক  সাবিনা ইয়াসমিন জুঁই, আল মাহমুদ, রাজু আহমেদ, নওশিন আফরিন প্রমুখ। 

বক্তারা বলেন,  কবি, ঔপন্যাসিক, সাংবাদিক আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।বাংলাদেশের এই শক্তিমান কবি আজকের এই দিনে অর্থাৎ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। লোকালয়ে বেড়ে উঠা শৈশব-কৈশোরের সেই গ্রামীণ পরিবেশ তাঁর সাহিত্যে গভীরভাবে প্রভাব ফেলে। নাগরিক কবিতার ভিড়ে লোকজ উপাদান ও গ্রামীণ জীবনকে উপজীব্য করে আল মাহমুদ  নিজস্ব এক কাব্যভাষা তৈরি করে অমর হয়ে আছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সভাপতি  কবি রেহানা সুলতান শিল্পী।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত