Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

কেক কাটা ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টায় পাবনা বড় বাজারস্থ ঢাকা ব্যাংক কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পাবনা শাখার ব্যবস্থাপক শোয়েব আহমেদ এ উপলক্ষে সকাল ৯ টা থেকে অতিথিদের স্বাগত জানান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক কবির, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পাবনা শাখার ব্যাবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহাবুব আলম, লেখক  ও নদী গবেষক ড. মনছুর আলম,  মোহন স্টোরের সত্ত্বাধিকারী মো. আশরাফুল হোসেন খান, সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানি লি. এর ম্যানেজিং ডিরেক্টর ফিরোজ হোসেন, সুরমা লুঙ্গির সত্ত্বাধিকারী রবিউল ইসলাম,  বিশিষ্ট ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গণি বিহারি জামে মসজিদের পেশ ইমাম মো. লতিফুর রহমান। 

অনুষ্ঠানে ঢাকা ব্যংক পিএলসি পাবনা শাখার কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল সোহাগ, প্রিন্সিপাল অফিসার রায়হান আলী, সিনিয়র অফিসার শান্তা চ্যাটার্জি, এসিস্ট্যান্ট অফিসার সাদিয়া সোমাইয়া, অফিসার পূজা চক্রকর্তীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত