Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঁথিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সাঁথিয়া সরকারি কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান। এছাড়াও সাঁথিয়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সফলতা অর্জিত হবে।”

অংশগ্রহণকারীরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত