আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সাংবাদিকদের নায্য অধিকার আদায়ে সোচ্চার এবিএম ফজলুর রহমান


      ।। মাহবুবা কাজল।।

পাবনা তথা দেশের নতুন প্রজন্মের সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু, দেশের মুক্ত সাংবাদিকতা বিকাশে যার ভুমিকা উজ্জ্বল, সাংবাদিকদের স্বার্থ ও নায্য অধিকার আদায়ে যিনি সময় সময় সোচ্চার সেই সাংবাদিক বৃহত্তর পাবনার কৃতি সন্তান বিশিষ্ট এবিএম ফজলুর রহমানের আজ জন্মদিন।

তিনি পাবনা জেলার একজন বিশিষ্ট সাংবাদিক। দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতায় গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করে চলেছেন। তিনি পাবনাসহ দেশের মফস্বল সাংবাদিকতার পেশার মান উন্নয়নে অনন্য অবদান রেখে আসছেন। সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে তার পরিচিতি এখন দেশজুড়ে।

এই মেধাবী কৃতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে ১৯৬৯ সালের ৩০ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বেলকুচি উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও পাবনা জেলা বোর্ডের সাবেক মেম্বর নূরুল হুদা মিয়া। মাতার নাম মরহুমা হামিদা খাতুন। এবিএম ফজলুর রহমান ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্থানীয় দৈনিক দাবানলের মাধ্যমে সাংবাদিকতায় হাতে খড়ি নেন। এরপর ১৯৮৫ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নব অভিযানের পাবনা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৮৮ সালে বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত দৈনিক দেশ এবং ১৯৮৭ সাল থেকে ইউএনবি’তে দীর্ঘ ১০ বছর পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৭ সালে ইউএনবি ছেড়ে অ্যাসোেিয়টস প্রেস অব বাংলাদেশ (এপিবি), ১৯৯৯ সালের ২১ নভেম্বর দৈনিক যুগান্তর এর পাবনা জেলা প্রতিনিধি, ২০০৩ সালে তিনি পাবনা থেকে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান। এ ছাড়া ২০০৩ সালে এনটিভি’র জন্মলগ্ন থেকে তিনি এনটিভি’র পাবনা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ২০০৫ সালের মার্চ মাসে দৈনিক সমকাল-এ যোগ দেন এবং বর্তমানে পাবনা অফিসের ব্যুরো প্রধান হিসেবে কাজ করছেন।  

তিনি ২০০১-২০০৩, ২০০৩-২০০৫ সাল এবং ২০০৫-২০০৭ সালে পাবনা প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে পাবনা প্রেসক্লাবের ইতিহাসে হ্যাট্রিক করেন। এ ছাড়া ২০০০-২০২২ এবং ২০২২-২০২৪ মেয়াদে পর দুই বছর পাবনা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়াও তিনি জার্মান রেডিও ডয়েচে ভেলে এবং সংবাদ সংস্থা রয়টার্স‘র ষ্ট্রিংগার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছ্ড়াা জনমলগ্ন থেকে বিডি নিউজ ২৪ ডট কমের পাবনা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালে তিনি পাবনা থেকে সর্বপ্রথম পিপল ইন্টারেষ্টেড প্রেস ‘পিপ’ নামক একটি সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। পিপ দেশের বিভিন্ন জেলার আঞ্চলিক প্রায় ৬‘শ সংবাদপত্রে সংবাদ সরবরাহ করে থাকে। এ ছাড়া তিনি পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’ (পিসিসিআই) এর নির্বাচিত পরিচালক এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর জেনারেল বডি মেম্বর। তিনি কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

তাঁর সংবাদ পরিবেশন সবসময় তথ্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থকেন্দ্রিক হওয়ায় পাঠক ও দর্শকদের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। সাংবাদিক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে নানা প্রতিকূল পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও তিনি পেশাগত আদর্শ থেকে বিচ্যুতি হননি এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

ব্যক্তিজীবনে এবিএম ফজলুর রহমান একজন সাদামাটা, মানবিক ও সমাজসচেতন মানুষ। নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহ প্রদান, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতার চর্চায় তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশের সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অবদান, পেশাগত সততা এবং নেতৃত্বগুণ তাকে একজন সম্মানিত গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ রক্ষা এবং পেশাগত মূল্যবোধের প্রতি অবিচল থাকার কারণে তিনি সহকর্মী, পাঠক ও সমাজের বিভিন্ন মহলে সমানভাবে সমাদৃত। তিনি রাশিয়া সরকারের আমন্ত্রনে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাশিয়ার মস্কোতে “ওর্য়াল্ড অ্যটোমিক উইক” অংশ নেন।  

ফজলুর রহমান’রা ৪ ভাই ৩ বোন। তারা হচ্ছেন- মরহুম হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল ইসলাম, মরহুম এস এম সেলিম রেজা, বোনেরা হচ্ছেন- মোছাঃ কোহিনুর বেগম, মোছাঃ সাহিদা আখতার ও জয়নব খাতুন। বোনেরা এবং তাদের স্বামী সন্তানরা স্ব স্ব ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত।

ফজলুর রহমানের সহধর্মিণী মাহবুবা রহমান কাজল একজন আদর্শবান গৃহিনী ও ইসলামিক টেলিভিশন এবং দৈনিক দেশবাংলা পত্রিকায় পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে এ দুটি প্রতিষ্ঠানের স¤প্রচার ও প্রকাশনা বন্ধ রয়েছে। ফজলুর রহমান ২ ছেলে সন্তানের জনক। বড় ছেলে এবিএম ফারিব রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের অনার্স সম্পন্ন করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন এবং ছোট ছেলে এবিএম ফাইয়াজ রহমান পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। তার মোবাইল নং ০১৭৩২-১১৭০১১ এবং ০১৭৩১-০৫৪০৯৯। জন্মদিনে তার জীবন সুখময় ও সুন্দর হোক জন্মদিনের এই প্রত্যাশা আমাদের। 

(লেখক : মাহবুবা কাজল, সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা। সদস্য কনজুমার অ্যাসাসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনা)।


বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑