Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় মহীয়সী সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মধুমাস উদযাপন ও কবি আড্ডা অনুষ্ঠিত

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক:

কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র পাবনা'র আয়োজনে মধুমাস উদযাপন, কবিতা ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন  ২০২৬ খ্রি.) বিকাল সাড়ে  ৪টায় পাবনা শহরের দিলালপুর মহল্লায় আব্দুল হামিদ কমপ্লেক্সে মেমোরিয়াল ক্লাব বুকস লাইব্রেরিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত  চলে এই অনুষ্ঠান। 

দুই পর্বের এই অনুষ্ঠানে ১ম পর্বে ছিল মধুমাস উদযাপন ও ফল নিয়ে আলোচনা এবং ২য় পর্বে কবিতা, গানসহ সাংস্কৃতিক আড্ডা। 

আলোচনা পর্বে পাবনা সরকারি মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক কবি ও গবেষক  ড. মোহাম্মদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত মহীয়সী সাহিত্য পাঠচক্র'র উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজাহারুল ইসলাম। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ফলের গুণাগুণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে চমৎকার আলোচনা রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে  কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ মৌসুমি ফলের জাতীয় ও আন্তর্জাতিক  পর্যায়ে বাজারজাতকরণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তুলে ধরেন। মহীয়সী সাহিত্য পাঠচক্র'র উপদেষ্টা সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো আলতাফ হোসেন বনায়ন ও ফলজ বৃক্ষের পরিচর্যা বিষয়ে কথা বলেন। লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম নিরপদ ফল, নিরাপদ খাদ্য,  ভোক্তার অধিকার ও ভবিষ্যত করণীয় বিষয়ে তাত্ত্বিক আলোচনা রাখেন। 

কবি ও গল্পকার কথা হাসনাত প্রতিটি ফলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা বলেন এবং কবি ছড়াকার দেওয়ার বাদল ও কবি ফিরোজা খান মৌসুমি ফলের কাব্যিক দিক তুলে ধরে আলোচনা রাখেন।

মাগরিবের নামাজ বিরতির পর শুরু হয় অনুষ্ঠানের ২য় পর্ব।  এই পর্বে মৌসুমি ফল নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি  সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি সাইদা আখতার কল্পনা,  

 সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, কবি ও গবেষক বঙ্গ রাখাল, কবি নাছরীন মিতা, কবি মো. শফিউল্লাহ, কবি মরিয়ম বেলারুশী, কবি আজিজা পারভীন, কবি সালেহা ইমতিয়াজ প্রমুখ। 

আধুনিক, পল্লিগীতি, লালনগীতিসহ বিভিন্ন গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম, মহীয়সী সাহিত্য পাঠচক্রর সাধারণ সম্পাদক কবি ও কথাশিল্পী যাযাবর জিয়া, সঙ্গীতশিল্পী রবিরাজ, শিউলী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক উম্মে রুবাইয়াসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেক্ট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মীর মো. আবু জাফর, এপেক্সিয়ান মো. মতিউর রহমান, পাবনা কারিগরি মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, কাব্যশ্রী লেখক চক্র'র সভাপতি ডি এ এস সোহাগ,  যুগ্ন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জালাল, অনুষ্ঠান সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, পাঠচক্র সম্পাদক  সাবিনা ইয়াসমিন জুঁই, সদস্য, মো. আবুল হাসনাত হান্নান, নাট্যজন সিনথিয়া রহমান, কবি শতরুপাসহ কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকজন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পী।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় মহীয়সী সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মধুমাস উদযাপন ও কবি আড্ডা অনুষ্ঠিত