রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) মো. ফারুক হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুনরায় প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
নিজস্ব উদ্যোগ ও সামর্থ্য অনুযায়ী তিনি পুন্ডুরিয়া পূর্বপাড়ায় একটি পাকা রাস্তা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একইভাবে পুন্ডুরিয়া মধ্যপাড়ায় পাকা রাস্তা নির্মাণ এবং ওয়ার্ডজুড়ে গুরুত্বপূর্ণ মাটির রাস্তার উন্নয়ন করে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছেন।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্পর্ক জোরদার করতেও তিনি সক্রিয়। নিয়মিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানো এবং স্থানীয় স্কুলগুলোতে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
ব্যক্তিগতভাবে বড় কোনো প্রত্যাশা বা উচ্চাকাঙ্ক্ষার কথা না বললেও তার জীবনদর্শন অত্যন্ত সরল। তার ভাষায়, “কোনো আশা নেই, কোনো ভরসা নেই, কোনো স্বপ্নও নেই—আছে শুধু অল্প একটু সাধনা।” এই সাধনার লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে থাকা এবং জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা দেওয়া ও গ্রহণ করা।
স্থানীয়দের মতে, ফারুক হোসেনের নিরলস প্রচেষ্টা ও মানবিক মনোভাব তাকে একজন জনপ্রিয় জনপ্রতিনিধিতে পরিণত করেছে। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হলে জনগণের রায়ই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে; তবে তার কাজ ইতোমধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
0 Comments