আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

মামলার জটে থমকে গেছে ইছামতি নদী খনন কাজ— দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 


খালেদ আহমেদ :
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা। 
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সামনে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা’ ও ‘রিভারাইন পিপল পাবনা জেলা শাখা’র যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট  রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ ও শতাধিক স্কুল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সঞ্চালনা করেন রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম।
বক্তারা বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পটি ২০২৪ সালে শুরু হলেও মাত্র ৬ মাসের মধ্যেই খনন কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদী খনন, শহরের দুই তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে, ৫৬টি ঘাট, ২৩টি ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও তীর সংরক্ষণসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা থাকলেও বর্তমানে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।
তারা অভিযোগ করেন, নিম্ন আদালতে দায়ের হওয়া প্রায় ১৪০টি মামলা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি এবং প্রশাসনিক জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্প স্থবির হয়ে পড়েছে। যদিও সিএস মানচিত্র অনুযায়ী নদী খননের নির্দেশনা মহামান্য হাইকোর্ট দিয়েছেন, তবুও অদৃশ্য কারণে কাজ বন্ধ রয়েছে—যা পাবনাবাসীর কাছে বোধগম্য নয়।
বক্তারা আরও বলেন, ইছামতি নদীর ১১০ কিলোমিটার পুনরুজ্জীবিত হলে পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার কৃষি, সেচ ব্যবস্থা ও যোগাযোগ খাতে বিপ্লব ঘটবে। একই সঙ্গে পাবনা শহর একটি আধুনিক, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী, রিভারাইন পিপল পাবনার প্রচার সম্পাদক খালেদ আহমেদ, সদস্য জুবায়ের খান প্রিন্স, সাংবাদিক আর কে আকাশ, উত্তোরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, কবি নীলিমা নীল, নোঙ্গর সাহিত্য সংগঠন ঈশ্বরদীর সদস্য নন্দিনী আরজু, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আহ্বায়ক ইমামুল হক।
অনুষ্ঠানে একুশে বইমেলা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সিরাজ মাহমুদ, সমাজকর্মী রবিউল ইসলাম,  ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের সব জটিলতা নিরসন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ডিপিপি-২০২৩ অনুযায়ী সকল অবকাঠামো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑