Header Ads Widget

Responsive Advertisement

পাবনাস্থ সাঁথিয়া সমিতির উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আলোকদিয়ারে

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক :

সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'পাবনাস্থ সাঁথিয়া সমিতি'র উদ্যোগে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি ইউনিয়ন এবং আর আতাইকুলা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় পাবনা সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার এবং আর আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা হাফিজিয়া মাদরাসায় ক্যাম স্থাপন করা হয় এবং  প্রায় ২০০ জন গরিব দুঃখীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনে সভাপতি কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের সভাপতিত্বে আলোকদিয়ার ক্যাম্পে ঈদ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। তিনি বলেন, পাবনাস্থ সাঁথিয়ায় সমিতি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে, যার সাক্ষী আমি নিজেই। সংগঠনটি আপনাদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংগঠনের  সহ সভাপতি আব্দুল বাসেদ, যগ্ম সাধারণ সম্পাদক ড. মো. মনছুর আলম  প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলাউড়ি ইউনিয়ন শতাধিক ঈদ সামগ্রী গ্রহীতা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক রাব্বি ইসলামসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. মনছুর আলম।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট