আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নির্বাচনী কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে- ভোলায় রেঞ্জ কমান্ডার

 


এ কে খান পিভিএম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভোলা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোলা জেলা আয়োজিত অনুষ্ঠিত এ সমাবেশে জেলার ৫২৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত মোট ৬ হাজার ৮২৫ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি বলেন,নির্বাচনী কেন্দ্রগুলো থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে এই নির্বাচনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। নির্বাচন চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে রিপোর্ট করতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রেঞ্জ কমান্ডার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বরিশাল বিভাগে মোট ৩৬ হাজার ৯০০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ৭৫২ জন সদস্য নিয়ে ৯৪টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, এই নির্বাচন জনমানুষের বহুল আকাঙ্ক্ষিত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ২২ বিএন অধিনায়ক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন ৪৪ বিএন উপপরিচালক মো. হাসান আলী, ভোলা জেলা কমান্ড্যান্ট রাশেদ বিন মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, দলনেতা-দলনেত্রী ও সাধারণ আনসার ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑