ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনা জেলার সকল দপ্তরের সরকারি কর্মচারীবৃন্দ।
তিন দিন ব্যাপী কর্মবিরতি পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন। আজ সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও পাবনা জেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে চলে অবস্থান কর্মসূচি, আলোচনা ও বিক্ষোভ প্রদর্শন। এক সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
মানববন্ধন থেকে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করুন; আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না।
আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারি কর্মচারীদের এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্খান কর্মসুচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন বলে জানা যায়।
সরকারি কর্মচারীদের এই দাবি আদায় অনুষ্ঠানের ৩য় দিনের এই কর্মসুচীতে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি জনাব মো. মহিউল আলম এবং সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি কর্মচারী স্বমন্বয় পরিষদের পাবনা জেলা শাখার সেক্রেটারি মো. শাহিন আলম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন বাবু, সিনিয়র সহসভাপতি মো: ইনসাফ আলীসহ বক্তব্য রাখেন, মো. সাইদুল ইসলাম, এবিএম শফিকুল ইসলাম, আতাউর রহমান, শহিদুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, আব্দুল মজিদ, বিচার বিভাগের মো. আইনুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ. মান্নান, সিভিল সার্জন অফিসের মো. মতিউর রহমান, জেলা হিসাব রক্ষণ অফিসের মো. সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মো. শফিকুল ইসলা ও মো. সেতুসহ পাবনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ।
0 Comments