Header Ads Widget

Responsive Advertisement

পাবনা জিয়া পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা



ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের ধানের শীষ প্রতীকের পক্ষে চরতারাপুর ইউনিয়ন পরিষদের কাঁচিপাড়া মহল্লায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মো. হেনা বিশ্বাস এবং সঞ্চালনা করেন বাকশিস পাবনা জেলা শাখার যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোহাম্মদ আলী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি প্রফেসর ড. মো. জাকির হুসাইন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে পাবনা সদর আসন কখনও  মন্ত্রী পায়নি। আমার বিশ্বাস আমরা কেউই এই মহান সুযোগ হাতছাড়া করতে চাই না। আসুন আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে, জননেতা শিমুল বিশ্বাসকে ভোট দিয়ে বিজয়ী করি এবং একটি উন্নত ও সমৃদ্ধ পাবনা গড়ার সুযোগ করে দেই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এমপির ছোট ভাই জিয়া পরিষদের সদস্য মো. ফরিদুল ইসলাম খোকন, জিয়া পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম লিটন, জিয়া পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, মো. শরিফুল ইসলাম সুইট, মো. আব্দুল হালিম, মির্জা মো. পারভেজ আলম হিরক, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম বিশ্বাস প্রমুখ। বক্তাগণ কৃষক, শ্রমিক, গরিব-দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি  উদাত্ত আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মহাম্মদপুর থানার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাত আলী, চরতারাপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর বিশ্বাস, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন, ছাত্রদল নেতা বাঁধন, কৃষক দলের সভাপতি মো. ইয়ার আলীসহ এলাকার শত শত ভোটারগণ।

 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট