আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নাটোরের বনপাড়ায় টিএমএসএস’র স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

 

এ কে খান :

নাটোরের বনপাড়ায় দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষা ও সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে টিএমএসএস’র বনপাড়া-১ শাখা কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের আওতায় বনপাড়া রিজিওন কর্তৃক আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় প্যাথলজি ও ব্লাড টেস্টের সুবিধা পান।

অনুষ্ঠানে টিএমএসএস’র বনপাড়া রিজিওনের রিজিওন প্রধান মো. আ. আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান ও সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র চাটমোহর জোনের, জোন প্রধান মোঃ ইউনুচ আলী এবং প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ সুলতান প্রামাণিক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম টিএমএসএস’র সারাদেশব্যাপী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি টিএমএসএস’র পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সক্রিয় ভাবে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এবং প্রখ্যাত নারী সংগঠক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস’র মানবিক ও সামাজিক অবদানকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, মানবিক মূল্যবোধকে সামনে রেখে টিএমএসএস স্বাস্থ্যসেবাসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, টিএমএসএস’র চাটমোহর জোনের আওতাধীন ১৭টি শাখার মধ্যে বনপাড়া রিজিওনের বনপাড়া-১ ও রাজাপুর শাখার মাধ্যমে এ অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষা ও সেবা কার্যক্রমের সূচনা করা হলো।

অনুষ্ঠানে টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্টরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস’র বনপাড়া-১ শাখার শাখা প্রধান মো. আজিজার রহমান।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑