Header Ads Widget

Responsive Advertisement

পাবনা-৫ এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেনের প্রচারণা শুরু



রফিকুল আলম রঞ্জু, পাবনা :

পাবনায় সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পাবনা- ৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান,  মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এবং জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব নিলয়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন । এ সময়ে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন,স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে দেশের মানুষরা দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল তা ৫৪ বছরের বাস্তবায়ন হয়নি, দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত তারা পরিবর্তন চায়। এজন্য দেশের ছাত্র জনতা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ  ফ্যাসিস্টদের তাড়িয়েছে। 

আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট