আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা কোলাদীতে ঐতিহ্যবাহী লাঠিয়াল উৎসব ও ফুটবল টুর্নামেন্ট: হাজারো মানুষের ঢল

 

জুবায়ের খান প্রিন্স, পাবনা :

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকালে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লাঠিয়াল প্রদর্শনী ও কোলাদী ফুটবল টুর্নামেন্ট। বিকাল ৩টা বাজতে না বাজতেই মাঠ পরিণত হয় উৎসুক মানুষের ঢলে—গ্রামের নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, শিশুসহ কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আবহ।

লাঠির ঝঙ্কার–ঢোলের তালে ঐতিহ্যের পুনর্জাগরণ

লোকজ ঐতিহ্যের প্রাণবন্ত প্রকাশ হিসেবে ছয়টি ওয়ার্ডের ছয়টি লাঠিয়াল দল দিনব্যাপী প্রদর্শনী করছে—

কোলাদী, হলুদবাড়িয়া, ভাউডাঙ্গা (নতুনপাড়া), ভাউডাঙ্গা (কদমতলা), ভাঁড়ারা (খাঁপাড়া) এবং কাথুলিয়া লাঠিবাড়ি।

দলের প্রতিটি সদস্যের লাঠি ঘোরানো, ছোঁড়া, প্রতিরক্ষামূলক কৌশল, ব্যুহ ভাঙার স্টাইল—সব মিলিয়ে গ্রামীণ শক্তি ও শৌর্যের অনন্য এক চিত্র তুলে ধরে। খেলা শেষে তাদের সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাবনা-নাটোর অঞ্চলে লাঠিয়াল সংস্কৃতি একসময় গ্রামরক্ষার প্রতীক ছিল। জমিদারি আমলের সেই ঐতিহ্য আজও ভাঁড়ারা ইউনিয়ন আগলে রেখেছে বছরজুড়ে আয়োজন করা এই লাঠিখেলার মাধ্যমে।

শনিবার ফুটবল ফাইনাল—চ্যাম্পিয়ন পাবে বিশাল ষাঁড়।

নভেম্বরের ৬ তারিখ শুরু হওয়া ফুটবল টুর্নামেন্ট শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ। পুরস্কারও ব্যতিক্রমধর্মী—

চ্যাম্পিয়ন দলকে একটি বিশাল ষাঁড় গরু।

রানার্স-আপ দলকে একটি মাঝারি ষাঁড় গরু।

এ পুরস্কারকে ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাঠে চলছে দলগুলোর প্রস্তুতি ও সমর্থকদের উল্লাস।

অতিথিদের উপস্থিতিতে আয়োজন আরও বর্ণিল—

প্রধান অতিথি–

মো  সুলতান মাহমুদ, চেয়ারম্যান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ

বিশেষ অতিথিরা–

মো. কোরবান আলী খান, প্যানেল চেয়ারম্যান; মো. ফিরোজ উদ্দিন শেখ, সাবেক ব্যাংক কর্মকর্তা; মো. আখতারুজ্জামান বিশ্বাস (দুদু), সমাজসেবক; মো. নজমুস শাহাদত (নজো), সমাজসেবক; মো. সাইদুল ইসলাম (ছাপ্পান্ন), সাবেক ইউপি সদস্য ও সাবেক কৃতি ফুটবলার; মো. আব্দুল খালেক খান, সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী; মো. আমিরুল ইসলাম (মওলা), সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী প্রমুখ।

আয়োজক কমিটি–

সভাপতি: মো. মোজাহার আলী খান, সভাপতি, কোলাদী ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি।

সঞ্চালনায় ছিলেন মো. সহিদুর রহমান পাভেল, সাধারণ সম্পাদক, কোলাদী ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি।

গ্রামে উৎসব, মাঠে জনসমুদ্র—

সূর্য ডোবার পরও মাঠে দর্শকদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। লাঠিয়াল প্রদর্শনীর সাথে ঢোলের বাদ্য, দর্শকের উল্লাস, গ্রামের বাজার ও হাটে উৎসবের আমেজ—সব মিলিয়ে কোলাদী গ্রাম পরিণত হয়েছে মিলনমেলায়।

স্থানীয় প্রবীণদের ভাষায়—

“লাঠির শব্দে আমাদের পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে, আর ফুটবল তরুণদের টানে নতুন স্বপ্নের দিকে।”

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑