আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

দেশের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে- অধ্যক্ষ মাহতাব বিশ্বাস

 


শিশির ইসলাম, পাবনা :

পাবনা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মাহতাবউদ্দিন বিশ্বাস বলেছেন দেশের কল্যাণে সাংবাদিকদের চোখ-কান খোলা রেখে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কেননা সাংবাদিকতা একটি মহান এই পেশার মান মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ২৪ নভেম্বর সোমবার সকাল ১১টায় পাবনা এ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়াম এ পাবনা সাংবাদিক ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক শিশির ইসলাম এর সঞ্চালনায়, ফোরামের আহবায়ক সাংবাদিক হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার তিনি বলেন, পেশাগত যায়গায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে তা না হলে আমাদের পেশাতে দাগ লাগাতে নানা মহল স্বরযন্ত্র করবে।  সত্য প্রকাশে সাহসী ও বুদ্ধিমত্বার পরিচয় দিতে হবে। এক্ষেত্রে পাবনা প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইমরুল হাসান রন্টি,  পরিবেশ গবেষক ড. আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব সাংবাদিক আলাউদ্দিন বিন কাশেম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নবী নেওয়াজ, এনজিও কর্মী নারগিস আক্তার, বুয়েট শিক্ষার্থী নীল বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময়ের পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, দপ্তর সম্পাদক ফজলু হোসেন, বাংলা খবর প্রতিদিন এর স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক ঘোষণার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস, ভোরের কাগজের পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, ফোরামের সদস্য সাংবাদিক সুবাহান, আব্দুল আজিজ রেহানা খানমসহ পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী ও সামাজিক সাংস্কৃতিক কর্মীবৃন্দ। বক্তব্য শেষে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় প্রফেসর ডা. মো. ওমর আলীকে ও সংবাদপত্রে প্রকাশে বিশেষ অবদান রাখায় দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরুল হাসান রন্টি কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মিডিয়া এক্সিলেন্সি এওয়ার্ড অর্জন করায় ফোরামের সদস্য সাংবাদিক পলাশ হোসেন সংগঠন থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে কেক কেটে উদযাপন করার মাঝ দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement

Popular Posts

One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement

জনপ্রিয় খবর সমূহ

↑