আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নীলফামারী জেলার মীরগঞ্জ টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

 


এ কে খান :

দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের আওতাধীন নীলফামারীর জেলার, সৈয়দপুর জোন নিয়ন্ত্রিত, জলঢাকা উপজেলায় টিএমএসএসের মীরগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও নতুন সদস্যের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। 

মীরগঞ্জ নতুন শাখাটি ১৬ অক্টোবর বৃহস্প্রতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ শুরু করা হয়। মীরগঞ্জ শাখার, শাখা প্রধান মোঃ জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মীরগঞ্জ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ করেন টিএমএসএস'র দিনাজপুর  ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক মো. ওসমান গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক মীরগঞ্জ শাখার ম্যানেজার মো. রকিবুল হাসান ও টিএমএসএস'র সৈয়দপুর জোনের, জোন প্রধান সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ। 

প্রধান অতিথি বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্রহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের নানা সেবা মূলক কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলায় নতুন শাখাটি উদ্বোধনের ফলে এই এলাকায় টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষেরা সেবা গ্রহণের সুযোগ পাবে। তিনি এ শাখাটি উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করেন। বিশেষ অতিথি টিএমএসএসের জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম টিএমএসএস কর্মকর্তাদের নতুন শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করার আহবান জানান। এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করার ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন। প্রধান অতিথি ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রমে দ্রুত গতিশীলতা আনতে কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি লাভের আশায় নয় সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীলতা ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের নীলফামারী রিজিওনের, রিজিওন প্রধান মোঃ রবিউল আলম প্রমূখ। অন্যদের মধ্যে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, টিএমএসএসের নতুন শাখার কর্মকর্তা, হিসাবে কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, টিএমএসএসের নবাগত সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মীরগঞ্জ শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএস এর ৬৪ জন নতুন সদস্যদের মধ্যে ৫০ লক্ষ ২০ হাজার টাকা নতুন বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য জলঢাকা উপজেলার মীরগঞ্জ নতুন শাখাটি টিএমএসএসের ১০২৮-তম শাখা হিসাবে কার্যক্রম শুরু। 

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑