আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় শহীদ নিজামী ফাউন্ডেশনের উদ্যেগে ক্যারিয়ার সামিট ২০২৫ অনুষ্ঠিত



শিক্ষার্থীদের উচ্চ ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখতেন শহীদ মতিউর রহমান নিজামী। 

..........ব্যারিস্টার  মোমেন  

রফিকুল আলম রঞ্জু : 

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শহীদ নিজামী ফাউন্ডেশন কাজ করে চলছে। এ কথাগুলো বলছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাবনা -১ (সাঁথিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি গতকাল শনিবার পাবনার সাঁথিয়া সরকারি কলেজ মাঠে শহীদ মাওলানা নিজামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার সামিটের  আনুষ্ঠানিক উদ্বোধন কালে একথা বলেন।  শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশের লক্ষ্যে দিনব্যাপী ক্যারিয়ার সামিট ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য  কৃতি  ও গবেষক আহমেদ শাউকী আফিফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. লিয়াকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল। 

ভিডিও মাধ্যমে বক্তব্য রাখেন  শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে, নর্থ করোলিনা ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. নাকিবুরর রহমান তারেক। তুরস্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী  ও গবেষক আহমেদ শাউকী আফিফি। গার্ডিয়ান পাবলিকেশন্স-এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি ও শিবিরের সাবেকপাবনা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল গাফফার খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা এস এম মুতাসিম বিল্লাহ সাদ, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি  মোঃ আব্দুল মুন্নাফ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন “ভালো দক্ষ প্রকৌশলী হতে হলে শিক্ষার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আনমনা হলে কেউই বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না।” 

বিশেষ আলোচক হিসেবে আহম্মেদ শাউকি আফিফী মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বে উচ্চশিক্ষার বিস্তার এবং আল আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। 

বিশেষ  অতিথি  লিয়াকত হোসেন শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বলেন, “নবম শ্রেণি থেকেই সঠিক প্রস্তুতি শুরু করতে হবে, তাহলেই ডাক্তারি ভর্তিতে সফল হওয়া সম্ভব।” বিশেষ অতিথি  অ্যাডভোকেট আল মামুন রাসেল তরুণদের উদ্দেশে বলেন, “একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল নয়, চারিত্রিক দৃঢ়তা ও নৈতিকতার মাধ্যমেও সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।” 

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে,  অধ্যাপক ড. নাকিবুরর রহমান তারেক শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং  স্বপ্ন বাস্তবায়নের সদা তৎপর থাকতে হবে। কোন অবস্থাতে নীতি নৈতিকতা পরিহার করা যাবেনা। নীতি-নৈতিকতা পরিহার করলে প্রকৃত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। 

বিশেষ অতিথি ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “ক্যারিয়ার গড়তে হলে স্বপ্ন থাকতে হবে। ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।” বিশেষ অতিথি নূর  মোহাম্মদ আবু তাহের তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “বর্তমান পৃথিবী বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। বই পড়ার পাশাপাশি সামাজিক মাধ্যমের অপব্যবহার না করে শিক্ষায় মনোযোগী হতে হবে।” 

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর গাফফার খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মুতাসিম বিল্লাহ সাদ, এবং ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মোঃ আব্দুল মুন্নাফ।




বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑