আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বিশ্ব নদী দিবস উপলক্ষে রতনাই নদী পাড়ে আলোচনা সভা ও মানববন্ধন

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

বিশ্ব নদী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পাবনা আটঘরিয়া উপজেলার ভবানীপুর রতনাই নদীর তীরে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাটমোহর ও আটঘড়িয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত রতনাই নদীর ভবানীপুর ব্রীজের পাশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে ব্রীজের উপর মানব বন্ধন করেন এলাকাবাসী।

'আমাদের নদী আমাদের জীবন' এই প্রতিপাদ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা' এর যৌথ আয়োজনে এই আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মানব বন্ধনে চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরা’র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান, আব্দুল হামিদ হামজু, আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। আন্দোলনকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর ও আটঘরিয়া উপজেলার রতনাই নদী তীরের সর্বস্তরের জনগণ। 

বক্তারা রতনাই নদীসহ চলনবিলের অন্যান্য নদ-নদী দখল দূষণ মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এবং ডেমরার স্লুইচগেট অপসারণের জোর দাবি জানায়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑