আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট ডেস্ক :

নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুল মালেক ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন। অতঃপর দ্বাদশ এবং বিএ/বিএসএসের শিক্ষার্থীরা কলেজের নবাগত শিক্ষার্থীদের হাতে হাতে  রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানায়। ফলে পুরা অডিটোরিয়ামের পরিবেশ হয়ে উঠে আবেগময় এবং আনন্দময়।  

অতঃপর শুরু হয় আলোচনা সভা ও পরিচয় পর্ব। আলোচনা সভায় কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কুল এবং কলেজ জীবনেই বেস নির্ধারণ এবং লক্ষ্য নির্ধারণের  সময়। অতএব কলেজ জীবনের এই সময়টাকে গুরুত্বসহকারে কাজে লাগও। বই খাতায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য পড়া বা লেখা আর লক্ষ্যে পৌঁছানো এক জিনিস নয়। আমি জানি সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী অত্যন্ত দক্ষ। উনাদের সহযোগিতা ভালো ফলাফলের পাশাপাশি জীবনের লক্ষ্য ঠিক করে নাও। 

নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ মানবিক শ্রেণির মিম খাতুন এবং দ্বাদশ শ্রেণির আনিকা ইসলাম।  অতঃপর প্রত্যেক বিভাগের শিক্ষাকগণকে মঞ্চে ডাকা হয়। বাংলা,  ইংরেজি, আইসিটি,  ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, পৌরনীতি, ইসলাম শিক্ষা, ভূগোল, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, বিজ্ঞান বিভাগ, ব্যবসায় ব্যবস্থাপনা এবং বিএম শাখার শিক্ষকগণ একে একে শিক্ষার্থীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরেন। 

বেলা ১২ টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একক নৃত্য, জোড়ায় এবং দলীয় নৃত্য ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। গানের তালে তালে লোকজ নৃত্য পরিবেশনা ছিল সত্যিই মনোমুগ্ধকর। এছাড়া ছাত্রী শিক্ষক মিলে ছিল গান কবিতা আবৃত্তি। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হোসেনের ম্যাজিক'শো ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাবি খাতুন। 

অরিয়েন্টেশন প্রোগ্রামে সাংস্কৃতিক পর্ব রাখা সমন্ধে অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদকে বলেন, প্রথম দিন ক্লাসে এসে শিক্ষার্থীরা কিছুটা আড়ষ্ট বা নার্ভাস থাকে। আলোচনা, পরিচয় পর্ব শেষে একটি সুন্দর গান, কবিতা আবৃত্তি বা ছোট্ট নাটক পুরো পরিবেশকে প্রাণবন্ত ও সহজ করে তোলে। এছাড়া প্রথম দিন থেকেই নতুন শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক প্রতিভা খুঁজে পাওয়ার এটি একটি দারুণ সুযোগ থাকে। আপনারা জানেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘ বছর যাবৎ শিক্ষাতিরিক্ত কার্যক্রম বিশেষ করে বিতর্ক, কবিতা আবৃত্তি, কুইজ ক্লাব,  বিজ্ঞান ক্লাব এবং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব পরিচালনা করে আসছে এবং  জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।  

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলম ও ড. মো. মনছুর আলম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

ওয়ান মিনিট ডেস্ক  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑