আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

 

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই ) পাবনা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায়

স্বাগত বক্তব্য রাখন এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৃক্ষপ্রমিক রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকা ছাড়াও বিভিন্ন স্কুল এবং কলেজ শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, নিজ সন্তানের মতো এর সঠিক পরিচর্যা  করে  বড় করে তুলতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খব্দকার মোহাম্মদ নাসিম। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখনে,  নদী ও পরিবেশকর্মী ড. মো. মনছুর আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সবার সহযোগিতায় পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে এই ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেকে গাছ লাগাই। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার নদী ও পরিবেশকর্মী শফিক আল কামাল, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ, সাংবাদিক রাব্বি ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গাছের চারা নিতে আসা শিক্ষার্থীরা।

গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম,  কাঁঠাল, পেয়ারা; ঔষধী বৃক্ষের মধ্যে নিম, অর্জুন এবং বহেরা; শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল ইত্যাদি।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া।

আলোচনা ও শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ শেষে অতিথিগণ ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় দুটি টাওয়ার পাম্প এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑